শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পুতিনের সঙ্গে মোদির শান্তি আলোচনা

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৬   ১১:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।

পুতিনের সঙ্গে যৌথ বক্তব্যে মোদি বলেন, বিশ্বকে এখন ‘অনন্ত যুদ্ধ’ থেকে বেরিয়ে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। সব ধরনের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

মোদি বলেন, ‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। আর শান্তির প্রতিটি পদক্ষেপ মানবজাতির মধ্যে নতুন আশা ও উৎসাহ তৈরি করে।’

ভারতের প্রধানমন্ত্রী জানান, গান্ধী ও বুদ্ধের দেশের প্রতিনিধি হিসেবে ভারত সবসময় শান্তির পথকে সমর্থন করে। ইউক্রেন সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে যেকোনো ইতিবাচক উদ্যোগকে ভারত সমর্থন দিয়ে যাবে বলেও জানান তিনি।

বৈঠকের শুরুতে মোদি ও পুতিনকে আন্তরিকভাবে করমর্দন ও কোলাকুলি করতে দেখা যায়। দুই নেতার বৈঠকে ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ভারত-রাশিয়ার দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং সার সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন।

বিশকেকে অনুষ্ঠিত এসসিওর ২৬তম বার্ষিক সম্মেলন দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।