রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বন্যায় নেপাল-তিব্বতে প্রাণহানি ১,০০০ ছাড়াল

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় এ পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। ফলে দুই অঞ্চল মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।

নেপালে নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে দাঁড়িয়েছে। তিব্বতে এখনো নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। সব মিলিয়ে দুই অঞ্চলে নিখোঁজ মানুষের সংখ্যা ৪ হাজার ৪৬২ জন। দুর্যোগের সপ্তম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা ৩০টি দেশ থেকে পর্যটন ও ভ্রমণের উদ্দেশ্যে দেশটিতে গিয়েছিলেন। তিব্বতেও ২৩ দেশের ২৬১ বিদেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার সূত্রপাত হয়। প্রবল স্রোতে বন্যার পানি ও মরদেহ অনেক দূর পর্যন্ত ভেসে যায়। দুর্গম এলাকা থেকে মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

পর্যাপ্ত মরদেহ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নেপালে উদ্ধার করা মরদেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর সেগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে। পরবর্তী সময়ে পরিচয় শনাক্ত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিখোঁজ মানুষের সংখ্যা এখনো কয়েক হাজার হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...