শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর  সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী তামান্না হোসেন মিম। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চারটি ইভেন্টের মাধ্যমে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সপ্তাহ শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, উপস্থিত বক্তৃতা, একক ও দলগত অভিনয়, ধারাবাহিক গল্প বলা, রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের ইনডোর গেম অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ২০০১ সাল থেকে এই সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন হয়ে আসছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন