শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মিনিয়াপোলিসে বন্দুক হামলায় নিহত ২

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৬   ০১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রীয় এলাকায় বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। হামলার পর আহত ছয়জনকে হেনেপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে বন্দুক হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও কয়েক ডজন পুলিশের গাড়ি মোতায়েন করা হয়। তবে আশপাশের এলাকায় পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি।

হামলার স্থানটির কাছেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টার, একাধিক হোটেল ও একটি হাসপাতাল রয়েছে।

নিরাপত্তার স্বার্থে কাছাকাছি সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, রাজ্যের জননিরাপত্তা দল ঘটনাটি মোকাবিলায় কাজ করছে এবং সরকারি কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। এক বিবৃতিতে তিনি জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁদের নিরাপত্তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

এদিকে হামলার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাও তদন্তে যুক্ত হয়েছে। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর তাদের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে কাজ করছেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)ও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার ঘটনাটি সম্পর্কে সংস্থাটি অবগত। স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

হামলার উদ্দেশ্য এবং সন্দেহভাজনদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।