শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ ফাঁকা হয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিতপ্রতিবেদনকে ‘শতভাগ ভুল’ ও ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক, প্যাট্রিয়ট এবং থাড ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী অস্ত্রের মজুদ শেষের পথে।‘অপারেশন এপিক ফিউরি’-তে মার্কিন বাহিনী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দুই-তৃতীয়াংশ এবং থাডের ৮০ শতাংশ পর্যন্ত ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।

৩ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘এসব প্রতিবেদন ১০০% ভুল।’ তিনি দাবি করেন, মার্কিন সেনাবাহিনীর কাছে ‘প্রায় সীমাহীন পরিমাণে’ মাঝারি ও উচ্চ মানের গোলাবারুদ রয়েছে এবং উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করা হচ্ছে।প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। তিনি আরো হুমকি দিয়ে বলেন, যারা অস্ত্র স্বল্পতার তথ্য ফাঁস করছেন তাদের ‘শিকার’ করা হবে এবং তাদের বিরুদ্ধে ‘দীর্ঘ কারাদণ্ডের’ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ‘১০০ শতাংশ ফেক নিউজ’ বলে উড়িয়ে দেন। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যাম্প ডেভিডে অস্ত্র স্বল্পতা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ট্রাম্পের সংঘর্ষ হয়েছে।লেভিট বলেন, ‘আমি সেখানে ছিলাম। এটি আক্ষরিক অর্থেই কখনো ঘটেনি।’ট্রাম্প আরো জানান, ইরান যুদ্ধের কারণে সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মতো মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ কয়েক মাস বিলম্বিত হলেও তা শিগগিরই পুনরায় শুরু হবে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।