শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পিকাক্সে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৬   ০১:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানের দুর্গম পিকাক্স পর্বতে অবস্থিত পারমাণবিক গবেষণাগারে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শিগগিরই ওই এলাকায় মার্কিন বাহিনী অভিযান চালাতে পারে।

৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্র সরে যায়নি বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এ লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেবে।

পিকাক্স পর্বত প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন গোয়েন্দারা ওই এলাকায় নিবিড় নজরদারি চালাচ্ছে এবং সেখানে কারা যাতায়াত করছে, সে সম্পর্কে তাদের বিস্তারিত তথ্য রয়েছে। প্রয়োজনে ওই এলাকায় কঠোর হামলা চালানোর হুমকিও দেন তিনি।

ইরানের ইস্ফাহান প্রদেশের নাতাঞ্জ শহরের কাছে অবস্থিত পিকাক্স পর্বত। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর সেখানে ভূগর্ভস্থ একটি গবেষণাগার নির্মাণের কাজ শুরু করে ইরান। পরে ইস্ফাহান, নাতাঞ্জ ও ফার্দো থেকে পারমাণবিক প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম সেখানে সরিয়ে নেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওই গোপন স্থাপনায় কয়েক হাজার সেন্ট্রিফিউজ ও অন্যান্য সরঞ্জাম স্থানান্তর করেছে তেহরান।

পিকাক্স পর্বতের প্রায় ৩০০ ফুট পুরু গ্রানাইট শিলার নিচে গবেষণাগারটি অবস্থিত বলে জানা গেছে। ফলে প্রচলিত বিস্ফোরক দিয়ে সেখানে পৌঁছানো কঠিন বলে মনে করা হচ্ছে।

এর আগেও পিকাক্স পর্বতকে সম্ভাব্য মার্কিন হামলার লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছিলেন ট্রাম্প। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ওই পর্বতকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।