শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিন্ধু নদে বাঁধ, ১০ ফুট বাড়ল পানি

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৬   ০৭:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর একটি বাঁধ নির্মাণ করেছে ভারত। লেহ শহরের উপসাই এলাকায় নির্মিত এই বাঁধের কারণে নদীর পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বড় বড় প্রাকৃতিক পাথরের বোল্ডার ব্যবহার করে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এতে সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ তৈরির পর এলাকায় পানি আটকে থাকায় স্থানীয় কৃষকেরা এর সুফল পাচ্ছেন। আগে পানির সংকটের কারণে যেসব জমিতে চাষাবাদ করা সম্ভব হতো না, এখন সেসব জমিতেও সেচের ব্যবস্থা করা যাচ্ছে।

লাদাখে দীর্ঘদিন ধরে কৃষিকাজে সেচের পানির সংকট রয়েছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে সিন্ধু নদ বিভিন্ন গিরিখাত দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক স্থানে নদীর পানির স্তর নিচে নেমে যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির স্তর এতটাই কমে যায় যে পাম্প ব্যবহার করেও অনেক সময় পানি তোলা সম্ভব হয় না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্মিত বাঁধে প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হচ্ছে। পরে ইগু ফে খালসহ স্থানীয় বিভিন্ন খালের মাধ্যমে সেই পানি তুলনামূলক শুষ্ক ও অনাবাদি কৃষিজমিতে পৌঁছে দেওয়া হচ্ছে।

২০২৫ সালের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার পর ভারত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে।

চুক্তি স্থগিতের পর থেকেই সিন্ধু নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। এরই মধ্যে লাদাখের ভারতীয় অংশে সিন্ধু নদের ওপর নতুন এই বাঁধ নির্মাণ বিষয়টি আলোচনায় এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, লাদাখ অঞ্চলে সিন্ধু নদের ওপর এটি প্রথম বাঁধ। স্থানীয় কৃষকদের জন্য সেচের সুযোগ বাড়ানোর পাশাপাশি বাঁধটি ভারত-পাকিস্তানের পানি রাজনীতির প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।