রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ

প্রকাশিত - ০৫ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24


২৪ ঘণ্টা অনলাইন : আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া অভিবাসীদের ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে একটি দেশে ‘রিটার্ন হাব’ স্থাপনে সম্মত হয়েছে পাঁচটি ইইউভুক্ত দেশ। আগামী ১ জানুয়ারি থেকে এ উদ্যোগ শুরুর লক্ষ্যে কাজ চলছে বলে শুক্রবার জানিয়েছেন ডেনমার্কের এক মন্ত্রী। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউরোপের বাইরে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। বৈঠকে ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, জার্মানি ও নেদারল্যান্ডস এই উদ্যোগে একমত হয়।
ডেনমার্কের অভিবাসনমন্ত্রী মর্টেন বোডস্কভ বলেন, ‘নতুন বছরের কাছাকাছি সময়ে আমরা ইউরোপীয় ইউনিয়নের বাইরের একটি অংশীদার দেশের সঙ্গে এ বিষয়ে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর আশা করছি।’ তিনি বলেন, এসব দেশ ইইউর আশ্রয় ও অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে।উগান্ডা ও রুয়ান্ডাকে সম্ভাব্য অংশীদার দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস বলেন, লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো একটি দেশে ‘রিটার্ন হাব’ চালু করা। এ বিষয়ে আলোচনা এখন ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে বলেও জানান তিনি।এর আগে, শুক্রবার ডেনমার্ক জানিয়েছিল, এ ধরনের ‘রিটার্ন হাব’-এ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের ২০২৭ সালের শেষ নাগাদ পাঠানোর জন্য তারা প্রস্তুত থাকবে। অর্থাৎ, এটি বছরের শুরুতে নয়, বরং ২০২৭ সালের শেষ দিকে শুরু হতে পারে।

গত জুনে ইউরোপীয় পার্লামেন্ট কঠোর অভিবাসন নীতির অনুমোদন দেয়। এর ফলে কর্তৃপক্ষের আটক করার ক্ষমতা বাড়ানো হয় এবং ইউরোপের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের সুযোগ তৈরি হয়।তবে মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে।এর আগে, যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদেরকে রুয়ান্ডায় পাঠানোর একটি পরিকল্পনা বাতিল করে। অন্যদিকে, ইতালির উদ্যোগে আলবেনিয়ায় অভিবাসীদের প্রক্রিয়াকরণের জন্য স্থাপিত কেন্দ্রগুলোও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সেখানে প্রত্যাশার তুলনায় খুব কমসংখ্যক অভিবাসী পাঠানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...