শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বার্ড ফ্লুতে জরুরি অবস্থা উরুগুয়েতে

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৬   ১২:১৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গৃহপালিত পাখির মধ্যে প্রাণঘাতী এইচ৫ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর উরুগুয়েতে দেশব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৫ সেপ্টেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির পশুসম্পদ, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের অধীন মহাপরিচালকের কার্যালয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোলোনিয়া বিভাগে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। প্রথম দফার র‌্যাপিড পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি ধরা না পড়লেও পরবর্তী সময়ে সরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে এইচ৫ ভাইরাস শনাক্ত করা হয়।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত খামারসহ অনিবন্ধিত ও গৃহপালিত পাখির চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি পাখির মেলা, নিলাম ও জনসমক্ষে প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুনো পাখির মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে গৃহপালিত ও মুক্তভাবে বিচরণকারী পাখিকে ঢাকনাযুক্ত আবদ্ধ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আক্রান্ত খামারের পাখি নিধনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পোল্ট্রি খামারিদের খামারের জৈব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত পাখি থেকে সরাসরি সংক্রমণের ঝুঁকি থাকলেও ভালোভাবে রান্না করা পোল্ট্রি মাংস বা ডিম খাওয়া মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। তবে বুনো বা অসুস্থ পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে সবাইকে সতর্ক করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।