শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদিতে পাসপোর্টে নতুন নিয়ম

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা নিতে এখন থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাসের আশপাশে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

বায়োমেট্রিক সেবা নিতে প্রবাসীদের দূতাবাসের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আগাম তারিখ ও সময় নির্ধারণ করতে হবে।

তবে যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, তারা নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সুশৃঙ্খলভাবে সেবা কার্যক্রম পরিচালনা এবং অতিরিক্ত ভিড় এড়াতে প্রবাসীদের দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।