শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে ফের আলোচনায় বসার আহ্বান আইএইএ প্রধানের

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ১২:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের সুযোগ দিলে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই খসড়া প্রস্তাবকে নতুন একটি মরিয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপে কোনো লাভ হবে না।

ইরানের সঙ্গে যোগাযোগের ঘাটতিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন গ্রোসি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিবাচক ফল পাওয়ার সবচেয়ে ভালো ও সংক্ষিপ্ত পথ হলো ইরানের সঙ্গে আইএইএর পুনরায় যোগাযোগ স্থাপন করা।

গ্রোসি বলেন, ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় বসে এবং পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের সুযোগ দেওয়া শুরু করে, তাহলে এর খুবই ইতিবাচক প্রভাব পড়বে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দেশটির দীর্ঘদিনের বিরোধের মধ্যেই গ্রোসির এই আহ্বান এলো। একই সময়ে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।