শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দ্রুত কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

প্রকাশিত - ০৮ সেপ্টেম্বর, ২০২৬   ১১:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের বিরুদ্ধে চূড়ান্ত জয় অর্জনের পর আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৮ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তেলের দাম কমার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্পের দাবি, যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের খুচরা দাম গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসতে পারে। পরে এই দাম আরও কমে ২ ডলারের নিচে নামবে বলেও উল্লেখ করেন তিনি।

তেলের দাম কমার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—নিজের এই আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রকৃত পরিবর্তন যুদ্ধ পরিস্থিতি, সরবরাহ ও বৈশ্বিক চাহিদাসহ বিভিন্ন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বিষয়ের ওপর নির্ভর করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।