শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের পথে

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৬   ১১:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ কার্যদিবসের মতো বেড়েছে। আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। ৮ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত পাওয়া বাজার তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের নতুন করে হামলার পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

দীর্ঘ ছয় মাস ধরে চলা সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা কমে যাওয়া এবং নতুন করে উত্তেজনা বাড়ায় আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ১০০ ডলারের মাইলফলকের একেবারে কাছাকাছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।