শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজে ১০ জাহাজে ইরানের হামলার দাবি

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৬   ০২:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে দুটি মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

৯ সেপ্টেম্বর দিবাগত রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার শিকার ১০টি জাহাজের মধ্যে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকার। তবে ট্যাংকারগুলো কোন দেশের, তা বিবৃতিতে জানানো হয়নি।

আইআরজিসি বলছে, গত ৮ সেপ্টেম্বর ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে মার্কিন বাহিনীর অভিযানে ইরানের পাঁচটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবেই হরমুজে এ হামলা চালানো হয়েছে।

এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি।

এদিকে বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে আইআরজিসির হামলা বাড়ছে। এর পাল্টা জবাব হিসেবে ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র।

হরমুজে হামলার শিকার জাহাজগুলোর বিষয়ে আইআরজিসি বিস্তারিত তথ্য না দিলেও ব্রিটিশ জাহাজ ট্র্যাকিং সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হামলায় ‘হারকিউলিস স্টার’ নামের একটি জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন।

ইরাকের বন্দর কর্মকর্তারাও জানিয়েছেন, হামলায় তাদের একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘নিউ আন্দ্রোস’ নামের ওই ট্যাংকারে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল। ইরানি ড্রোনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা ২২ জন নাবিক নিরাপদে রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।