শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডলারের দরপতনে বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৬   ০৪:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মার্কিন ডলারের দরপতনের প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৪টা ১৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের এই দর রেকর্ড করা হয়। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতির তথ্যের দিকে। মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে নাকি বর্তমান অবস্থায় রাখবে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। এর প্রভাব পড়তে পারে স্বর্ণের বাজারেও।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর একই মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৩ হাজার ৩২৪ টাকা কমেছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা প্রতি ভরি।

তবে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।