শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হুথি-হামলার পর তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৬   ০৪:১৭ পিএম
webnews24

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার পর নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পূর্ব-পশ্চিম পাইপলাইন বন্ধ রেখেছে সৌদি। তবে দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই অবস্থা সাময়িক।

শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং মদিনায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হামলাইনের পাইপলাইনের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে। মেরামতের আগে সেটি ফের চালু করা সম্ভব নয়।

আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সৌদি আরবের তেল রপ্তানির সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা; যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল। কারন হরমুজ প্রণালিতে অবরোধ থাকার কারণে সেই পথ দিয়ে জ্বালানি পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় এই পাইপলাইন দিয়েই সাগরে জাহাজ থেকে জাহাজ পদ্ধতিতে তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।

এমন এক সময়ে এই হামলা করল হুথিরা, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রায় প্রতিদিন বাড়ছে জ্বালানি তেলের দাম। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্বের যেসব দেশের ভূখণ্ডে জ্বালানি তেলের মজুত সবচেয়ে বেশি, সৌদি আরব তাদের মধ্যে অন্যতম। বিশ্বের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ একসময় আসত সৌদি থেকে। এখনও মোট বৈশ্বিক চাহিদার ৫ থেকে ৬ শতাংশ সরবরাহ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।