শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইয়েমেনে ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতের কারণে গত কয়েক দিনে ৪৬ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির ইয়েমেন মিশনের প্রধান আবদুসসাত্তর এসোয়েভ সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত কয়েক দিনে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। বাস্তুচ্যুতদের অধিকাংশই ইয়েমেনের অভ্যন্তরেই অন্য এলাকায় আশ্রয় নিয়েছে।
তাইজ গভর্নরেটে মোচা শহরের নিয়ন্ত্রণ হারানোর পর অনেকে তাইজ শহর ও আশপাশের বিভিন্ন জেলায় যাওয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এসোয়েভ বলেন, বাস্তুচ্যুত মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন জরুরি আশ্রয়। পাশাপাশি খাদ্য, পানি ও স্যানিটেশন ব্যবস্থাও প্রয়োজন। এসব মৌলিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে আইওএম।ইয়েমেনে বর্তমান পরিস্থিতির আগে থেকেই প্রায় ৪৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন করে সংঘাত এবং তহবিলসংকটের কারণে দেশটির মানবিক পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।