শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৬   ০৫:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তির পর দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এক্ষেত্রে ভেনেজুয়েলার দৃষ্টান্ত অনুসরণ করতে পারে ওয়াশিংটন।

সেই সঙ্গে বর্তমান সময়ের মতো ইরানের চারপাশে নিজেদের প্রহরা জারি রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

গত কাল রোববার আয়ারল্যান্ডে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি ভেনেজুয়েলার মতো ইরানের তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত না নিই, তাহলে শেষ পর্যন্ত (ইরান থেকে) বেরিয়ে আসব; কিন্তু যদি নিই- তাহলে (ইরানে) আমাদের উপস্থিতি থাকবে।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত ডিসেম্বরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনারা। প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাসী মাফিয়া গ্যাংগুলোর সঙ্গে সম্পর্ক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে নিউইয়র্কের আদালতে। সেই মামলার বিচারকির কার্যক্রমও শুরু হয়েছে।

৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে।

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চভবন সিনেটে এক ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, “ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক— এমনটা আমরা চাই না। এ কারণে দেশটির তেল উত্তোলন, বিপননসহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।”

মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বিশাল তেল মজুত নিয়ন্ত্রণের জন্য একটি দীর্ঘমেয়াদী বা একশ বছরের চুক্তির ঘোষণা দিয়েছে। ভেনেজুয়েলার তেল বিক্রির সমস্ত আয় মার্কিন নিয়ন্ত্রাধীন অ্যাকাউন্টে জমা হবে এবং এর ব্যবহার বা বণ্টন কীভাবে হবে তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ ও চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন এবং এটি দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মত দিয়েছেন।

আয়ারল্যান্ডে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ হলে ইরানের বেলাতেও একই নীতি অনুসরণ করতে পার যুক্তরাষ্ট্র।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।