শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তিতে নিউজিল্যান্ডে আইন পাস

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নে আইন পাস করেছে নিউজিল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার বিলটি পাস হয় বলে জানিয়েছে এএফপি।

নতুন চুক্তির আওতায় ভারতে রপ্তানি করা নিউজিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে ভারত। বিপরীতে নিউজিল্যান্ডের বাজারে ভারতীয় পণ্য শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে ভারতের বাণিজ্য খাতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে নিউজিল্যান্ড।

গত ২৭ এপ্রিল নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর করতেই নিউজিল্যান্ডের পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হয়।

ভোটাভুটিতে বিলের পক্ষে ৯৩ জন এমপি ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২৯ জন। বিরোধী দল লেবার পার্টির বেশ কয়েকজন সদস্যও বিলটির পক্ষে ভোট দেন।

পার্লামেন্টে পাস হওয়ার পর বিলটি গভর্নর জেনারেলের কাছে পাঠানো হবে। তার অনুমোদনের পর এটি আইনে পরিণত হবে।

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে বলেন, আইনটি কার্যকর হলে রপ্তানিকারীরা দ্রুত এর সুবিধা পাবেন। এ বছরই চুক্তিটি কার্যকর হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।