শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কোহাটে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

প্রকাশিত - ১৯ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইনসের একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। পাকিস্তানের উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এ তথ্য জানিয়েছে।

১৮ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বিস্ফোরণের পর পুলিশ লাইনসের ভেতরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। পুলিশ জানিয়েছে, হামলায় অংশ নেওয়া কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন। একজন পুলিশ লাইনসের স্পেশাল ব্রাঞ্চ ভবনে অবস্থান নিয়ে গুলি চালাচ্ছিল। তাকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম বিভাগের সদস্যরা।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি প্রথমে পুলিশ লাইনসের দেয়ালে ধাক্কা দেয়। এরপর হামলাকারীরা ভেতরে ঢুকে হামলা চালায়। বিস্ফোরণে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

আহতদের দ্রুত কোহাটের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ পর্যায়ে রয়েছে। হামলায় নিহত কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।