শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্কিন বক্তব্যে বিশ্ব আর বিশ্বাস করে না: ইরান

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের বক্তব্য ও দাবির ওপর বিশ্বের মানুষ আর আগের মতো বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন প্রশাসনের বক্তব্যের সমালোচনা করেন।

ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটন এমনভাবে আচরণ করছে, যেন বিশ্বের দেশগুলোর কোনো অতীত স্মৃতি নেই এবং তারা কোনো ঘটনার বিশ্লেষণ করতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্র মনে করছে, বিভিন্ন দেশ কোনো প্রশ্ন না তুলে শুধু তাদের বক্তব্যের ওপর নির্ভর করবে।

ইরানি এই মুখপাত্রের দাবি, একদিকে ইরানের সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানি কর্মকর্তাদের কেনাকাটা ও কূটনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন পদক্ষেপকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।

বাঘাই বলেন, একটি দেশের মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দোকানের সদস্যপদ কার্ডের মতো বিষয় নিয়ে বক্তব্য দেওয়া মার্কিন নীতির অসংগতিকে প্রকাশ করে।

তার মতে, ইরানকে ঘিরে ওয়াশিংটনের নীতির পেছনে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।