শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

২৬ সেপ্টেম্বর আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলা হয়। হামলার পর পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা সংস্থা রেস্কিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান।

রেস্কিউ ১১২২ জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আমান মেলা চেকপোস্টটি ডিআই খান থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাগামী মহাসড়কের কাছে অবস্থিত। হামলায় পুলিশ সদস্যদের পাশাপাশি কাস্টমস বিভাগের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদরদপ্তরের ভেতরের একটি মসজিদে জুমার নামাজের সময় গাড়িবোমা হামলা হয়। ওই হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৭৫ জন আহত হন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী সংগঠন পরে হামলার দায় স্বীকার করে।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান সরকার এসব হামলার জন্য আফগান ভূখণ্ডে থাকা জঙ্গিদের দায়ী করে আসছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।