শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত, ইতালিতে রেড অ্যালার্ট

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৬   ০৬:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। অগ্ন্যুৎপাতের পর প্রায় ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সিসিলির কাতানিয়া বিমানবন্দরে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) অগ্ন্যুৎপাতের বিষয়টি জানায়।

অগ্ন্যুৎপাতের পর বিমান চলাচলের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাতানিয়া বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সীমিত করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। এর আগে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি উড়োজাহাজ অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল।

ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

মাউন্ট এতনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের কারণে এর আগেও সিসিলি অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।