শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আস্থা নেই: পেজেশকিয়ান

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৬   ০৭:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের আর আস্থা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগের দফার আলোচনার পর ইরানের ওপর হামলা ও নিষেধাজ্ঞার অভিযোগ তুলে তিনি নতুন করে সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে আস্থার সংকটের কথা জানিয়েছেন।

২৬ সেপ্টেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই এবং ওয়াশিংটনের সঙ্গে কীভাবে সমঝোতায় পৌঁছানো সম্ভব, সেটিও তারা জানেন না।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন পেজেশকিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে যুদ্ধ বন্ধ এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব তুলে ধরে ইরান।

আরাগচির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবের প্রাথমিক ধাপ বাস্তবায়নে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত আলোচনা শুরুর কথা রয়েছে।

এর বিনিময়ে ইরান দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলার সম্পদ ছাড় এবং লেবানন ও ইয়েমেনসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

পেজেশকিয়ান জানান, কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইরানের বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিচ্ছে। বর্তমান আলোচনার ভিত্তি গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারক। তবে ওই সমঝোতার মেয়াদ গত মাসেই শেষ হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, নতুন কোনো সমঝোতায় যাওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। আগের আলোচনার পর হামলা ও নিষেধাজ্ঞার অভিজ্ঞতার কারণে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বিশ্বাসের সংকট তৈরি হয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।