শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৬   ১০:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের জনসংখ্যা ২৪ কোটির বেশি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মৌসুমী বৃষ্টির সময়ে রাজ্যটিতে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়। লখনৌ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রিলিফ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ‘অস্বাভাবিক ভারি বৃষ্টি’ হওয়ার সময় সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। বিবৃতিতে বলা হয়, ‘বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওই অঞ্চলে বৃষ্টিপাত বাড়িয়ে দেয়।’ এতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরণকে সম্পর্কিত বলে মনে করেন।বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত ছিল ৭ দশমিক ৬ মিলিমিটার।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।