শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আরব সাগর থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ‘বেদনাদায়ক আঘাতের’ পর যুক্তরাষ্ট্র ও বিদেশি বাহিনীকে আরব সাগর থেকেও সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। বার্তাটি ইরানি গণমাধ্যম ও তার সংশ্লিষ্ট চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মোজতবা খামেনি বলেন, হরমুজ প্রণালীর যোদ্ধা ও রক্ষীদের দেওয়া ‘বেদনাদায়ক আঘাতের’ পর শত্রু বাহিনী ইরানের দক্ষিণের জলসীমা পেরিয়ে আরব সাগরের দিকে অগ্রসর হওয়ার সাহস দেখাচ্ছে না। তারা যখনই এমন ঝুঁকি নিয়েছে, তখন নিজেদের জন্য ক্ষতি ডেকে এনেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, খুব শিগগির আরব সাগরও বিদেশি বাহিনীর উপস্থিতি থেকে মুক্ত হবে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে শর্তসাপেক্ষে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিল। তেহরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো ও ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারের বিষয়টি ছিল।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথ ঘিরে সংঘাত ও উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।