শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাখাইনে বিমান হামলায় নিহত ৩৩

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকতাও শহরের একটি বাজারের কাছে বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

২৮ সেপ্টেম্বর আরাকান আর্মি (এএ) ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরাকান আর্মির দাবি, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। কিয়াকতাওয়ের বাজারে কাজ করা একটি দাতব্য সংস্থার প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অংও প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিয়াকতাওয়ের এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে এবং চলমান সংঘাতের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

২০২১ সালে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলছে। রাখাইনে আরাকান আর্মিও সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে বিমান হামলায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এর আগে দেশটির সরকার দাবি করেছিল, বেসামরিক হতাহত এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সংযম দেখাচ্ছে।

আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর দাবি, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর কিয়াকতাওয়ের ঘটনাটি অঞ্চলটির অন্যতম প্রাণঘাতী হামলা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।