শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চার দিনেও নামেনি ব্যাংককের বন্যার পানি, দুর্ভোগে ৭ লাখ

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা এখনও বন্যার পানিতে ডুবে আছে। চার দিনেও পানি না নামায় প্রায় ৩ লাখ ২৯ হাজার পরিবারের ৭ লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন।

ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। পরে নগরীর ৫০টি জেলাতেই বন্যাজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ব্যাংককের ডেপুটি মেয়র তাভিড়া কামোলভেজ জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাত ক্রাবাং জেলা। সেখানে ৪০ হাজারের বেশি মানুষ বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন। এছাড়া বাঙখাপি, খান্নায়ো, লাকসি, সাফান সুং ও সুয়ান লুয়াংসহ বিভিন্ন এলাকায়ও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যার কারণে শয্যাশায়ী রোগীদের পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে তাদের হাসপাতালে নিয়ে আসছেন। ব্যাংককের অন্যতম বড় হাসপাতাল বিএমএতে গত তিন দিনে প্রায় ১ হাজার ৫০০ শয্যাশায়ী রোগীকে নেওয়া হয়েছে। তাদের জন্য পানি ও শুকনো খাবারের প্রয়োজনের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেপুটি মেয়র তাভিড়া বলেন, বন্যাকবলিত মানুষদের জন্য কয়েক লাখ বোতল সুপেয় পানি, মোবাইল কিচেন এবং উদ্ধারে ছোট রাবারের নৌকা প্রয়োজন।

এদিকে ব্যাংককের গভর্নর চাদচার্ত সিত্তিপান্ত জানিয়েছেন, পানি নিষ্কাশনের কাজ চলছে। খালগুলোর পানির স্তর কমলে ধীরে ধীরে ঘনবসতিপূর্ণ এলাকা থেকেও পানি নামতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব ব্যাংককের প্রধান জলপথ সায়েন সায়েপ ও প্রাওয়েত বুরিরাম খাল থেকে দ্রুত পানি সরানোর চেষ্টা চলছে। তবে গভীরভাবে প্লাবিত লাত ক্রাবাং এলাকা থেকে পানি পুরোপুরি নামতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

সোমবার সকালেও ব্যাংককের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে ছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।