শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে সেনা অভিযানে ৭ জন নিহতের দাবি

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০২:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে সাতজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী।

নিরাপত্তাবাহিনীর দাবি, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় অভিযানে দুজন নিহত হয়েছে। এর আগে সেখানে সশস্ত্র ব্যক্তিরা দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেয় এবং জাতীয় মহাসড়ক এন-৪০-এর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে বলে দাবি করা হয়। পরে পালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত ৩১ আগস্ট একই ধরনের অভিযানে ১১ জন নিহত হয়েছিল বলেও জানানো হয়েছে।

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার বারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো পৃথক অভিযানে পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া একই প্রদেশের আরেক অভিযানে ফিতনা আল-খারেজির দুই সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তাবাহিনী।

পাকিস্তানের অভিযোগ, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে সন্ত্রাসী হামলা বেড়েছে এবং আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।