শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: হরমুজ প্রণালি বন্ধ থাকায় আগামী নভেম্বর পর্যন্ত বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতারএনার্জি এলএনজি সরবরাহে ঘোষিত ‘ফোর্স মেজর’ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইতালির এডিসনসহ বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাকে এ বিষয়ে নোটিশ দিয়েছে কাতারএনার্জি।

এর আগে অক্টোবর পর্যন্ত সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়ে ফোর্স মেজর ঘোষণা করেছিল কাতারএনার্জি। নতুন নোটিশে সেই সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর ইরান হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ করে দেয়। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুট দিয়ে কাতারের এলএনজি পরিবহন ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে কাতারএনার্জি প্রথম ফোর্স মেজর নোটিশ দেয়। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এর মেয়াদ বাড়ানো হচ্ছে। দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, বাংলাদেশকেও নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ না পারার বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।