শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৬   ১২:০৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৯৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৭৫ টাকা হিসাবে)। ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।সেই হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২ দশমিক ২ শতাংশ। একক মাস হিসেবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে প্রবাসীরা মোট ৮৫৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।আগের অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্সের এ ধারা ধরে রাখতে নীতিগত সহায়তা অব্যাহত রাখা গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন