শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাব আল-মান্দাব পুনর্দখলে হুতিদের বিরুদ্ধে সৌদি অভিযানের প্রস্তুতি

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ১২:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালিতে হুতিদের নিয়ন্ত্রণ ভাঙতে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। সম্ভাব্য অভিযানে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী স্থলপথে অভিযান চালাবে এবং সৌদি আরব বিমান সহায়তা দেবে। বর্তমানে দুটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে—একটি বাব আল-মান্দাব উপকূলকেন্দ্রিক সীমিত অভিযান এবং অন্যটি ইয়েমেনের একাধিক প্রদেশে একযোগে বড় ধরনের অভিযান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অভিযানের পরিসর অনুযায়ী এক লাখের বেশি ইয়েমেনি সেনা এতে অংশ নিতে পারেন। সৌদি আরবের মূল লক্ষ্য হিসেবে বাব আল-মান্দাবের নৌ চলাচল পুনরুদ্ধার এবং হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকানোর কথা বলা হয়েছে।

সেপ্টেম্বরে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে অগ্রসর হয়ে মোখা বন্দর ও মায়ুন দ্বীপসহ বাব আল-মান্দাবের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে উদ্বেগ বেড়েছে।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য সৌদি অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। কয়েকটি আঞ্চলিক ও ইউরোপীয় দেশ সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক সহায়তা দিচ্ছে। তবে এসব দেশ সরাসরি যুদ্ধ অভিযানে অংশ নেবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযানের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ আগামী সপ্তাহগুলোতে অভিযান শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন। এদিকে ইয়েমেনে সংঘাত বাড়ায় মানবিক পরিস্থিতিও আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে ২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছিল। ২০২২ সালে যুদ্ধবিরতির পর পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও চলতি বছরের সংঘাত নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।