শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ১২:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

৩০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন ব্যাংকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে। পাশাপাশি হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফটকপি, সুদ আয় এবং উৎসে করের তথ্যও পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে লেনদেনসংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে চাওয়া তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। ঘটনার পর চাঁদা চাওয়ার বিষয়ে তার বিভিন্ন বক্তব্য নিয়েও আলোচনা হয়।

এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেছেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিরা ভবিষ্যতে বক্তব্য ও কর্মকাণ্ডে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন