শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রুশ হামলায় কিয়েভের দুই সেতু বন্ধ, তীব্র যানজট

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ০১:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শহরের দুই অংশের যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং তীব্র যানজট দেখা দিয়েছে।

শনিবার ড্রোন হামলার সতর্কতার মধ্যে নর্দার্ন ব্রিজে হামলার খবর জানান কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো। হামলায় সেতুর সড়কের একটি অংশ এবং ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাম তীর থেকে ডান তীরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর এক দিন আগে রুশ ড্রোন হামলার পর সাউদার্ন ব্রিজও বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে সেতুটিতে কয়েক দফা হামলা হয়েছে। আরেকটি সেতুতেও যান চলাচল সীমিত করা হয়েছে।

ডিনিপ্রো নদী কিয়েভকে দুই অংশে ভাগ করেছে। শহরের দুই অংশের মধ্যে যোগাযোগের জন্য আটটি সেতু রয়েছে। এর মধ্যে দুটি অচল হয়ে পড়ায় বিকল্প সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও গাড়ি ও বাসের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।

মেয়র ক্লিৎসকো জানিয়েছেন, হামলার কারণে কিয়েভের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি নগরবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর যুদ্ধের প্রধান সংঘাত এতদিন ইউক্রেনের পূর্বাঞ্চলকেন্দ্রিক ছিল। ফলে সামনের সারির এলাকার তুলনায় কিয়েভে তুলনামূলক কম ধ্বংসযজ্ঞ দেখা গেলেও সাম্প্রতিক হামলায় রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামো নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।