শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ওকিনাওয়ায় জাপানি নারী হত্যায় মার্কিন মেরিন আটক

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ০২:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জাপানের ওকিনাওয়া অঞ্চলে আন্না ইয়াগি নামে এক নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ।

শনিবার রাজধানী নাহা শহরের একটি হোটেল কক্ষে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৪ অক্টোবর ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটিতে কর্মরত ওই মেরিন সদস্যকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন আন্না ইয়াগির সঙ্গে এক বিদেশি নাগরিককে হোটেলে প্রবেশ করতে দেখা যায়। কিছু সময় পর ওই ব্যক্তিকে ওয়ালেট, ব্যাকপ্যাকসহ বিভিন্ন জিনিস নিয়ে একা হোটেল থেকে বের হতে দেখা যায়।

মরদেহের অবস্থা দেখে পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। ঘটনার সঙ্গে আটক মার্কিন মেরিন সদস্যের সম্পৃক্ততা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জাপান সরকার টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে, মার্কিন দূতাবাস তদন্তে জাপানি কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার দুপুর ১টার দিকে অভিযুক্তকে আটক করে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।