শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাহিত্যে নোবেল নিয়ে আলোচনায় চীনা ও ক্যারিবীয় নারী লেখক

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৬   ০৯:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: এবার সাহিত্যে নোবেল পুরস্কার নিয়ে আলোচনায় রয়েছেন চীনা ও ক্যারিবীয় নারী লেখকেরা। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় বিশেষভাবে উঠে এসেছে অ্যান্টিগুয়া-আমেরিকান লেখক জ্যামাইকা কিনকেইড ও চীনা লেখক কান শুয়েকের নাম।

সাহিত্যে নোবেল পুরস্কারের কোনো প্রকাশ্য সংক্ষিপ্ত তালিকা থাকে না। সুইডিশ একাডেমির আলোচনা ও মনোনয়নসংক্রান্ত তথ্য ৫০ বছর গোপন রাখা হয়। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ী নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় এবারের সাহিত্য নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে ১৮ সদস্যের সুইডিশ একাডেমি।

দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা জ্যামাইকা কিনকেইড ক্যারিবীয় সংস্কৃতি, পরিবার, পরিচয়, ঔপনিবেশিকতা ও বর্ণবৈষম্য নিয়ে লেখার জন্য পরিচিত। তার ১৯৯০ সালের উপন্যাস ‘লুসি’ বিশেষভাবে প্রশংসিত।

অন্যদিকে, চীনা লেখক কান শুয়েকের পরীক্ষাধর্মী সাহিত্যকর্মও নোবেলের সম্ভাব্য তালিকায় তাকে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সাহিত্য সমালোচকেরা। তার লেখার সঙ্গে অনেক সময় ফ্রানৎস কাফকার সাহিত্যধারার তুলনা করা হয়।

সুইডিশ সংবাদমাধ্যমের কয়েকজন সাহিত্য সমালোচকের মতে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা কিনকেইড এবার পুরস্কার পেতে পারেন। তবে তার রাজনৈতিক অবস্থানের কারণে পুরস্কারটি নিয়ে ভিন্ন ব্যাখ্যার সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করেন কেউ কেউ।

১৯০১ সালে নোবেল সাহিত্য পুরস্কার চালুর পর এখন পর্যন্ত ১২২ জন বিজয়ীর মধ্যে নারী লেখক মাত্র ১৮ জন। এ কারণে এবার কোনো নারী লেখক পুরস্কার পেতে পারেন বলে জল্পনা রয়েছে।

তবে সুইডিশ একাডেমির দাবি, লেখকের লিঙ্গ, অঞ্চল বা রাজনৈতিক পরিচয় নয়, সাহিত্যকর্মের মানই নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রধান বিবেচ্য।‎

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।