শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হুথি হামলা ঠেকাতে সৌদিতে পাকিস্তানি সেনা

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক হামলার মধ্যে দেশটিতে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। পরে আইএসপিআরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। এরপর ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ইয়েমেনি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। সাম্প্রতিক সময়ে হুথি ও ইয়েমেনি সরকারের মধ্যে আবারও সংঘাত বেড়েছে। এর পাশাপাশি সৌদি আরবকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। প্রশিক্ষণ, সামরিক পরামর্শ ও বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে বহু বছর ধরেই সৌদিতে পাকিস্তানি সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন।

তবে বর্তমানে সৌদি আরবে কতজন পাকিস্তানি সেনা রয়েছেন এবং তাদের নির্দিষ্ট দায়িত্ব কী—এ বিষয়ে বিস্তারিত জানায়নি আইএসপিআর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।