শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট তেহরানে

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ০৫:৩২ পিএম
webnews24

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো বিদেশি এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট ইরানের রাজধানী তেহরানে অবতরণ করেছে। ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজের একটি ফ্লাইট বৃহস্পতিবার তেহরানে পৌঁছায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এ বরাতে খবর প্রকাশ করেছে আল জাজিরাও।

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি ইরাকের নাজাফ থেকে তেহরানে যায়। একই ফ্লাইটে যাত্রীদের নিয়ে আবার নাজাফে ফেরার ব্যবস্থাও ছিল। গত ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথম কোনো বিদেশি এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট তেহরানে অবতরণ করল।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে ফ্লাইটটি তেহরানে অবতরণের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রচার করা হয়। এতে ইরাকি এয়ারওয়েজের উড়োজাহাজটিকে রাজধানীর বিমানবন্দরে অবতরণ করতে দেখা যায়।

এর আগে গত মাসে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি রুটে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজকে নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরাকের এক কর্মকর্তা সে সময় জানিয়েছিলেন, এই ছাড় মূলত ইরান ও নাজাফের মধ্যে যাতায়াতকারী ধর্মীয় তীর্থযাত্রীদের পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য। শিয়া মুসলিমদের কাছে ইরানের বিভিন্ন ধর্মীয় স্থান এবং ইরাকের নাজাফ গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত।

যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ইরাকি এয়ারওয়েজের ফ্লাইট তেহরানে অবতরণকে দুই দেশের মধ্যে সীমিত আকারে বিমান যোগাযোগ পুনরায় চালুর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।