শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রিয়াদে হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৬   ০২:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরের একটি স্কুল ও মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

৮ অক্টোবর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক স্থাপনা ও জরুরি সেবার অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। বৃহস্পতিবারের ঘটনার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।