শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

উত্তরাখণ্ডে ৪.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৬   ১২:৪৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০ অক্টোবর সন্ধ্যায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১ কিলোমিটার গভীরে।

একই দিনে উত্তরাখণ্ডে এটি দ্বিতীয় ভূমিকম্প। এর প্রায় চার ঘণ্টা আগে রাজ্যের বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে অনুভূত ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।

এর আগে গত ৬ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে অনুভূত ওই কম্পনের প্রভাব ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী জানিয়েছিলেন, দিল্লির সফদরজং এনক্লেভ এলাকায় তার সোফা ও ভবন কেঁপে উঠেছিল। এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।