শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ১০:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে কোনো সমঝোতা হয়েছে কি না, তা সোমবার জানাতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘জ্বালানি যুদ্ধবিরতি’ চুক্তির ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানানোর মতো কিছু পেলেই আমরা আপনাদের অবশ্যই জানাব।’

নির্বাচন আয়োজনের সুযোগ দিতে কিয়েভের পক্ষ থেকে ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পেসকভ বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা দীর্ঘমেয়াদি শান্তি চাই।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।