শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজে জাহাজ চলাচল ব্যাহত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দুষল ইরান

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ১০:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তেহরানের দাবি, ইরানে দুই দেশের যৌথ সামরিক অভিযান শুরুর পরই এ অঞ্চলে অস্থিরতা ও নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

১২ অক্টোবর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ অভিযোগ করেন। এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।

বাঘায়ি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তাঁর মতে, এ অঞ্চলে বর্তমান পরিস্থিতি এবং এর অর্থনৈতিক প্রভাবের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড দায়ী।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর উচিত এর জন্য দায়ী পক্ষের কাছে জবাবদিহি চাওয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধে নিজেদের হাতে থাকা সব কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। দুই পক্ষই প্রণালি ও পারস্য উপসাগরে নিজেদের নিয়ন্ত্রণের দাবি করছে। পাশাপাশি পরস্পরবিরোধী অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই যুদ্ধ প্রয়োজন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।