শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্প

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৬   ০৪:১২ পিএম
webnews24

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী ‘খুব খারাপ আচরণ’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে তাদের সংঘাতের কারণে মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গতকাল ১৩ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হুথিরা খুব খারাপ আচরণ করছে। সৌদি আরবের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের কারনে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ছে, এদিকে সামনেই মধ্যবর্তী নির্বাচন।”

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হবে। ট্রুথ সোশ্যাল পোস্টে সে কথাই উল্লেখ করেছেন তিনি।

সেই সঙ্গে হুথিদের সতর্কবার্তাও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবারের পোস্টে তিনি বলেছেন, “নির্বাচনের পর আমি ব্যাপারটা দেখব। আর একটা কথা— আমি এটা কখনও ভুলব না।”

গত ৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সংঘাত শুরু হয়েছে হুথি বিদ্রোহীদের। তারপর গত ৩৭ দিনে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার, পাইপলাইন, গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র এবং সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অন্তত দুই ডজন বড় মাত্রার হামলা চালিয়েছে। তাদের এসব হামলায় গত এক মাসে সৌদিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ শতাধিক।

হুথিদের সঙ্গে সংঘাতের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বিমান অভিযান সহায়তা চেয়েছিলেন সৌদির প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমান; কিন্তু ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছিলেন।

গত কাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময়ে অবশ্য ট্রাম্প জানিয়েছিরেন যে সৌদির স্বার্থ রক্ষায় হস্তক্ষেপ করার জন্য তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘অনুরোধ করতে পারেন’।

“আমার ধারণা, প্রেসিডেন্ট এরদোয়ান আমার অনুরোধ রাখবেন”, সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্প।

ইয়েমেনের উত্তরাঞ্চলসহ বিশাল অংশের নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীদের সঙ্গে ২০১৪ সাল থেকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সংঘাত চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত আট মাস ধরে চলা উত্তেজনার মধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও তীব্র হয়েছে; এর মধ্যেই হুথিরা লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা জোরদার করেছে।

নতুন করে শুরু হওয়া এসব হামলা বিশ্বজুড়ে তেল সরবরাহ ও নৌ-চলাচলের পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি করেছে, যার ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।