শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদরদপ্তর এই কমপ্লেক্সে অবস্থিত।

১৫ অক্টোবর এ হামলার ঘটনা ঘটে। গত দুই মাস ধরে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। এর মধ্যেই প্রেসিডেন্ট প্রাসাদে হামলার ঘটনায় দেশটিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে হামলার মধ্য দিয়ে প্রথমবারের মতো ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে হুথিরা। সরকারি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। ফলে সরকারের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে হামলাকে সংঘাতের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, হুথিদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। তবে হুথিদের নির্দিষ্ট সদরদপ্তর না থাকায় তাদের বিরুদ্ধে সরাসরি পাল্টা হামলা চালানো কঠিন বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সৌদি আরব। এ পরিস্থিতিতে সংঘাত আরও তীব্র হলে সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা এখনো স্পষ্ট নয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।