রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

ভারতে মন্দিরের বাইরে ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ১১:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ জন ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। ১৮ অক্টোবর রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। এরপর মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের চাপা দিয়ে বাইরের দেয়াল ও গেটে ধাক্কা দেয় ট্রাকটি।

গালিওর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত ব্যক্তিরা সবাই মন্দিরে আসা ভক্ত বলে জানিয়েছে এনডিটিভি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...