রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

সৌদি নাজরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ০৮:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিরোধী সামরিক জোট এ তথ্য জানিয়েছে।

১৮ অক্টোবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামরিক জোটের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬আই মডেলের। সৌদি আরবের ভূখণ্ডে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক জোট। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন