২৪ঘণ্টা অনলাইন : ইরান যদি মনে করে, মক্কা চুক্তিতে যোগ দিলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে, তাহলে তেহরানের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে মস্কো। এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
১৯ অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
লাভরভ বলেন, ইরানের নেতৃত্ব যদি মনে করে, এই জোটে যুক্ত হওয়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং স্বাধীনভাবে উন্নয়নের পথে এগিয়ে যেতে সহায়তা করবে, তাহলে রাশিয়া তাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে।
তিনি আরও বলেন, মক্কা চুক্তি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছিল রাশিয়া। স্থিতিশীলতা প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই জোটের ঘোষিত লক্ষ্য।
লাভরভের ভাষ্য অনুযায়ী, আরব রাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও অঞ্চলও এই জোটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং এর কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে বিবেচনা করছে।
এদিকে, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও এসব চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই।
