২৪ঘণ্টা অনলাইন : ইরানে নতুন করে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩ অক্টোবর ফ্লোরিডায় এক জনসভায় তিনি বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট এপিক ফিউরি অভিযান চালাব।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন এপিক ফিউরি’।
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার পর কিউবার দিকে নজর দেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান থেকে ফিরে আসার পর কিউবার বিষয়টি দেখা হবে। এরপর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পাঠানো হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এবার হামলা হলে পাল্টা প্রতিক্রিয়া আগের চেয়েও কঠোর হবে।
