সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নে নতুন নির্দেশনা বিআরটিএর

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ০৫:০৫ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘণ্টা অনলাইন : জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে সবধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে।

আরও বলা হয়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য বিআরটিএ-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন