বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

জন্মদিনের নাচে ভাইরাল পরীমনি

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ০৯:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জন্মদিনের পার্টিতে নেচে আবারও আলোচনায় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাচের ভিডিও প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। ভিডিওতে তাঁর সঙ্গে নাচতে দেখা গেছে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়াকে।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। দিনটি উপলক্ষে জমকালো আয়োজন করেন এই অভিনেত্রী। জন্মদিনের সেই অনুষ্ঠানের একটি নাচের ভিডিও ২৮ অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সংগীতের তালে কিবরিয়ার সঙ্গে নাচছেন পরীমনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাঁদের নাচ উপভোগ করেন। ভিডিওর শেষ দিকে আরও কয়েকজনকে পরীমনির সঙ্গে নাচতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকে তাঁর নাচের প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ কেউ মজার ছলে জানিয়েছেন, পরীমনির নাচ দেখে তাঁদের হৃদস্পন্দন বেড়ে যায়।

ভিডিওতে পরীমনির সঙ্গে যাঁকে নাচতে দেখা গেছে, তাঁর নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের নাচের প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি ফ্যাশন হাউসের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। পরীমনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এর আগে জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেও আলোচনায় এসেছিলেন পরীমনি। এবারও তাঁর নাচের ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এদিকে জন্মদিনের আয়োজন থেকে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন অভিনেত্রী। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এর শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে শেষ হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
একসময় বিজ্ঞাপনের শুটিং সেটে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন রাবিনা